Showing posts with label মুগ্ধতা - রাকিব দেওয়ান. Show all posts
Showing posts with label মুগ্ধতা - রাকিব দেওয়ান. Show all posts
Wednesday, September 4, 2019
মুগ্ধতা - রাকিব দেওয়ান
মুগ্ধতা
রাকিব দেওয়ান
আমি মুগ্ধ বাংলার রুপে গুনে
আমি কৃতজ্ঞ নিসর্গ রমণীর সৌন্দর্যে,
কি অবলীল সৌন্দর্য মুগ্ধতা ছেয়ে যায়
যখন দেখি দু'চোখ বেয়ে।
মিষ্টি হাসি নয় ম্লান হাসি
ভালবাসি চিরদেখা সেই মুখখানি,
খোলাচুল সুন্দর হাসি
এ যেন স্বর্গের দেবী সম্মুখে।
হাতের ও দেহের বাচন ভঙ্গি
যেন বাচন নয় অন্তরেরি সঙ্গী।
হে রুপসী নারী
নিয়েছো কেন অন্তরকাড়ী
মুগ্ধতা ছড়াও কেন
যেন নিজেতে বাতুলতা বহে!!!
প্রিয়দর্শিনী, তুমি ডায়াসে অপেক্ষমাণ,
তোমার দু'চোখে উপচেপড়া
সাগরের নীলাভ জলরাশির
আছড়েপড়া উথালপাতাল ঢেউ
হাতছানি দেয়, অস্থির করে বার বার।
Subscribe to:
Posts (Atom)
